সম্মাননা পেলেন কানাইঘাট থানার ৩ পুলিশ কর্মকর্তা

সিলেট জেলায় জুন ২০২৫ মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পুরস্কার পেলেন কানাইঘাট থানায় কর্মরত উপ-পরিদর্শক দূর্গা কুমার দেব,আমিনুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল ইসলাম রিপন।

জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদেরকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পুরস্কার প্রদান করে সিলেট জেলা পুলিশ।

বুধবার ৯ জুলাই সিলেট জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তাদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন