সাংবাদিক কবির আহমদের ফেইসবুক আইডি হ্যাক থানায় জিডি

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক, দৈনিক সিলেট মিরর ও এনটিভি ইউরোপের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কবির আহমদের Kabir Ahmed নামীয় ফেইসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জারে ম্যাসেজ দিয়ে মানুষের কাছে টাকা চাচ্ছে এবং বিভিন্ন ধরনের নায়িকাদের অপ্রীতিকর আপত্তিজনক ছবি পোস্ট করছে। অনেকের মেসেঞ্জারেও খারাপ ছবি ও ভিডিও পোস্ট করছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে নানা ধরণের গুঞ্জন।

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ১১২৫।

তবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক কবির আহমদ বিভিন্ন সময়ে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ, অনিয়ম ও জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের অসাধু কর্মকর্তারদের দূর্নীতি নিয়ে লেখালেখি করেন৷ যার ফলে তাঁর ক্ষতি করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন।

এ ঘটনায় কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন এই কাজটি যে করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার সাহিনা খানম লাকি ফেইসবুক আইডি হ্যাকের সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন