সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৬ অক্টোবর) রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করা হয় তাকে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন নারায়ণ চন্দ্র। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন