
মার্কিন সাম্রাজ্যবাদের চাপে জাতিসংঘকে তথাকথিত মানবিক করিডোর প্রদান ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়াসহ বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে ট্রাফিক পয়েন্ট বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এনডিএফ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংরাদেশ স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর বা চ্যানেল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার সামরিক উপস্থিতি ও যুদ্ধে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।