
জৈন্তাপুর মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র
কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন ভোটকেন্দ্র ভোটারের উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
জৈন্তাপুর প্রতিনিধি মোঃ মঈনুল মুরছালীন রুহেল কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে জানান,ভোটারের উপস্থিতি খুবই কম। তিনি বলেন, গ্রামের মানুষতো সকালের খাওয়া দাওয়া শেষ করে তবে বের হবেন। সকাল ১১টার দিকে ভোটার উপস্থিতি বাড়বে।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ শরীফ আহমেদ জানান সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিতে আসছেন। ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।
গোয়াইনঘাট প্রতিনিধি সাইদুল ইসলামের বক্তব্য একই ভোটার উপস্থিতি কম। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া জানান, জৈন্তাপুর উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। এই উপজেলার কোন কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ জানান, ভোটাররা উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোটা প্রদান করবেন। এর মধ্যে ৭-৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, এর মধ্যে ২৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ভোট কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন । মোট ১৭০টি কেন্দ্রে ৪ লাখ ৮৪ হাজার ৪শ ৮২ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।