সিলেটের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। তারপরও এসব আবাসিক হোটেলে থামছে না পতিতাবৃদ্ধি। পবিত্র রমজান মাসকেও তারা পাত্তা দিচ্ছে না।
রবিবার (২৪মার্চ) বন্দরবাজারস্থ হোটেল মেঘনা আবাসিক, সুরমা মার্কেট এর ৪র্থ তলার ৪১৫,৪১৬,৪১৭,৪১৮ নং রুমে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৬ নারী-পুরুষকে গ্রেফতার করেছেগোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো: মাছুম মিয়া (২৬), বাবলা আহমেদ (১৮), মো: সবুজ মিয়া (২৭), সাথী বেগম (২২), মাহি আক্তার (২২), রুমা আক্তার রিংকী (২৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত হোটেলে অভিযান চালিয়ে এই ৩নারী ও ৩ পুরুষকে গ্রেফতার করেছে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।