সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি দফা করোনায় মারা গেলেন মোট দুইজন। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধা মারা যান।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মৃত ৮০ বছর বয়সী ব‍্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

তিনি করোনা ছাড়াও আরো অন্যান্য জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন। এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে সিলেট জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা করোনার নতুন এ সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন