সিলেটে ছুরিকাঘাতে যুবক খু/ন

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজাদ (২৫) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় উদ্যানের প্রধান ফটকের পাশে কয়েকজন যুবকের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজাদ ও তার সাথে থাকা আরেকজনকে ছুরিকাঘাত করা হয়। আজাদকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, জাতীয় উদ্যান থেকে লাশ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন