সিলেটে ছুরিকাঘাতে যুবক খু ন, আটক ১

আটক শাহীন

সিলেট নগরীর মানিকপীর (রহ.) কবরস্থানে আবুল হাসান সাবিল (২৬) নামে এক যুবকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এই খুনের ঘটনা ঘটে।
টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে শাহীন (১৮) নামে এক কিশোর সাবিলকে খুন করে।
ঘটনার প্রায় চার ঘন্টার মাথায় সাপ্লাই এলাকা থেকে খুনিকে আটক করেছে পুলিশ।
আটককৃত শাহীন কাজীটুলা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিলকে ছুরিকাঘাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন।

নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন