
সিলেট বিভাগের ১০টি উপজেলায় চার ধাপে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়েছে। চলছে গণনা।
সিলেট বিভাগে ভোট অনুষ্ঠিত হওয়া উপজেলাগুলো হচ্ছে-সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা।
একই দিনে মৌলভীবাজার সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা থাকলেও দুদিন আগে সে উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।