
সিলেটে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার এক আসামি সাংবাদিক রায়হান হোসেন মুন্নাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত সোমবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুন্না শাহপরান এলাকার আটগাঁওয়ের হান্নার মিয়ার ছেলে।
সিলেট ল’ কলেজের তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষানবীশ আইনজীবী ছালমা বেগম ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মহানগর পুলিশের শাহপরান থানায় ডিজিটাল নিরাত্তা আইনে একটি মামলা করেন। মামলায় তিনি তার বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারে অভিযোগ করেন। মামলাটি তদন্ত করেন সিআইডি পুলিশ পরিদর্শক শাহিন মিয়া।
আদালত সূত্রে জানা গেছে মুন্না সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। বাদি পক্ষের আইনজীবী আফজাল এ তথ্য নিশ্চিত করেছেন।