সিলেটে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও ইয়াসিন আহমেদ (১৯)।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান গণমাধ্যমকে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন