
সিলেটে ওয়ারেন্টভূক্ত আসামী রানা আহমদ শিপলু (৩৬) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টায় পাঠানটুলা রাগীব রাবেয়া মেডিকেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রানা আহমদ শিপলু জালালাবাদ থানার পশ্চিম পাঠানটুলা মোহনা ৫৬/২২ এলাকার মৃত আকবর আলীর ছেলে।
তার বিরুদ্ধে গত ২৬ জানুয়ারী ২০২৪ তারিখে বিদ্যুৎ দাস বাদি হয়ে কোতোয়ালী থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৫/৪৫।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তিনি বলেন গতরাত সাড়ে ১০টার দিকে পাঠানটুলা রাগীব রাবেয়া মেডিকেলের সামনে থেকে রানা আহমদ শিপলুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।