সিলেট জেলা পুলিশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা বলেছেন, মনোবল বাড়াতে পেশাগত দায়িত্বের পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টি করা হয়েছে। মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সেই ধারাবাহিকতার অংশ।

সোমবার (১ এপ্রিল) সিলেট জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আগামীতে সিলেট জেলা পুলিশের সদস্য পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে।

গত ২১ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত সিলেট জেলা পুলিশের পুলিশ লাইন্স ও ১১ টি থানায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে নির্বাচিত সেরা প্রতিযোগীগণ গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় ০৩ জন সেরা প্রতিযোগিকে নির্বাচিত করা হয়।

১ম স্থান অধিকার করেন জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোঃ দেলোয়ার হোসেন, ২য় স্থান অধিকার করেন গোয়াইনঘাট থানার কনস্টেবল আ আহমদ ও ৩য় স্থান অধিকার করেন গোলাপগঞ্জ থানার কনস্টেবল শামছুল ইসলাম। বিজয়ী প্রতিযোগিগণকে সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিরেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন