সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান

সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে। রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সিলেট ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে। সেখানে ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। তেলের মজুদের বিষয়ে বিস্তারিত জানা যাবে ৩ থেকে ৪ মাস পর।

তিনি আরও জানান, তেল ছাড়াও সেখানে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘন মিটার গ্যাসের গ্যাসের মজুদও মিলেছে।

এর আগে সিলেটের হরিপুরে ১৯৮৬ সালে তেলের মজুদ পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন