সিলেট-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র প্রার্থী সাব্বির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ।

বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

সাব্বিরের অভিযোগ- নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই।

সাব্বিরসহ সিলেট বিভাগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ৩ প্রার্থী।

বাকিরা হলেন- লাঙ্গল প্রতীকের হবিগঞ্জ-২ আসনের প্রার্থী শংকর পাল ও সুনামগঞ্জ-১ আসনের আব্দুল মান্নান তালুকদার।

তবে শংকর ও মান্নানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অভিযোগ হলো- প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তাদেরকে দলীয়ভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে না। তাই তারা ভোট বয়কট করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন