সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর গুলিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা-রাজাপাড়া সীমান্ত এলাকায় মোহাম্মদ শামসুল হক (২৫)নামে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

গুলিবিদ্ধ যুবক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে

সোমবার (১৯ মে) ভোরে উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিজিবি আওতাধীন গামাইতলা-রাজাপাড়া সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তে সে দেশের সরকার কারফিউ জারি করার পর বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জের সীমান্ত এলাকা বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানায় পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি বাড়ায় ও বিএসএফর কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এই অবস্থায় আজ সোমবার ভোর রাতে বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুল সহ ৪/৫ জন প্রবেশ করে। এসময় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে চোরাকারবারীদের সাথে বিএসএফ এর দন্দের সৃষ্টি হয়। দন্দের একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে ফায়ার করে। এতে শামসুল হক এর বাম হাতে ২টি গুলি লেগে গুলিবিদ্ধ হয়। এসময় সাথে থাকা লোকজন গুলিবিদ্ধ সামসুল হককে আহত অবস্থায় উদ্ধার সকলে বাংলাদেশে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে এবং আহত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আশংকা মুক্ত হওয়ায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এই বিষয়ে আহত সামসুল হকের পরিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এখন আশংকামুক্ত রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক চোরাচালান মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন