সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সেবা প্রত্যাশিদের হয়রানী করা যাবেনা, ভূমি অফিসসমূহে কোন ধরণের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি সহ্য করা হবে না। সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কার্যক্রম আরো গতিশীল করতে হবে। সাধারণ মানুষ সরকারী অফিসে এসে যাতে নিজেকে অসহায় না ভাবে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সিলেটের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের স্মার্ট ভূমিসেবা সর্ম্পকে জনগনকে অবগত করতে উপজেলা পর্যায়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপ করা হয়েছে। শিক্ষাা প্রতিষ্ঠানে সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, আমারা যদি আমাদের উপর ন্যস্ত দায়িত্ব সততার সাথে করতে পারি তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ খুব সহজে বির্নিমাণ করতে পারবো।
সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা সেটেলমেন্ট অফিসার ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা আক্তার শিমুল, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো: আশিক নূর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
সিলেট জেলা সেটেলমেন্ট অফিসার ইমরান হোসেন বলেন, সেবা গ্রহনকারী এবং সেবা প্রদানকারীর মাইন্ডসেট করতে হবে। প্রকৃত ভূমির মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, আমরা সিলেট জেলা সেটেলমেন্ট অফিসকে দালাল মুক্ত করার প্রদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষকে কেউ যাতে জিম্মি করে সুবিধা আদায় করতে না পারে সে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ডেস্ক চালু করেছি।
সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।