স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ফয়সাল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল-ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল-ফয়সাল মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।

গ্রেফতারে বিষয়টি একটি ই-মেইলে নিশ্চিত করেছে র‍্যাব-৯ এর মিডিয়া সেল।

তাকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন