
২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর শহীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার (২৮ অক্টোবর) দরবস্ত বাজার মঞ্চে অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে মাওলানা সারোয়ার হোসাইন এর কুরআন তিলায়াতের মাধ্যমে শুরু হয়। মাওলানা গিয়াস উদ্দীন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা উত্তর জামায়েতে ইসলামীর সেক্রেটারী আলহাজ্জ জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইদুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা নাজমুল ইসলাম উপজেলা জামায়েত সেক্রেটারী গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা উত্তর ও দক্ষিন শিবিরের সভাপতি মহসিনুল আলম ও আব্দুল্লাহ আল মারুসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ২৮ অক্টোবরের ভয়াল ঘঠনার বর্ননা করেন এবং এই হামলার বিচার ও তীব্র নিন্দা জানান। ২৮ অক্টোবরে হামলায় নিহতদের স্মরণে মোনাজাত করে আলোচনা সভা সমাপ্ত করা হয়।
২৮ অক্টোবর ২০০৬ সালে জোট সরকারের ৫ বছর পূর্তির অনুষ্টান আয়োজন করে জামায়েতে ইসলামী।সারা দেশ ব্যাপি সমাবেশে চলাকালে ঢাকা বায়তুল মোকারাম মসজিদ উত্তর গেইটে সমাবেশে লগি বৈটার প্রতিরোধের ঘোষনা দেও আওয়ামীলীগ শুরু হয় সংর্ঘষে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ১৪ জন শহীদ হয় জামায়েত ও শিবির কর্মী তাদের স্মরণে এ দোয়া মাহফিল করা হয়।