৩১ দফা ও ধানের শীষের পক্ষে শিববাড়ীতে খান জামালের প্রচারণা

দক্ষিণ সুরমার শিব বাড়ী বাজারের ব্যবসায়ী, জনসাধারণ ও পথচারীদের মধ্যে সোমবার বাদ মাগরিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন