৮ বছরে সংস্কার হয়নি দরবস্ত কানাইঘাট রাস্তার

সিলেটে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সংযোগ সড়ক দরবস্ত কানাইঘাট রাস্তা। জন দূর্ভোগ আর ধুলা বালিতে অতিষ্ট এলাকাবাসী। একদিকে ঝরজির্ন রাস্তা অন্য ধুলাবালি এ নিয়ে চলছে যাএী সাধারণ ও পথচারী।জানা যায় ২০ কিলোমিটার রাস্তার ১২ কিলোমিটার কাজ শুরু করে টিকাদার প্রতিষ্টান জাহিদ ইকবাল নামক একটি প্রতিষ্টান।

তারা কানাইঘাট উপজেলা অংশে কাজ করে যাচ্ছে গত কয়েক মাস যাবত।এখানে জৈন্তাপুর উপজেলার ৭ কিলোমিটার রাস্তা চতুল দরবস্ত অংশ রেখে কানাইঘাট উপজেলা অংশে কাজ করে যাচ্ছে।এতে ক্ষতবিক্ষত ধুলা বালি নিত্য নিয়ে চলাচল করছে জৈন্তাপুর উপজেলার সাধারন মানুষ। এ ব্যাপার সড়ক ও জনপদ বিভাগ সিলেটের অফিসে যোগাযোগ করলে জানা যায় চতুল দরবস্ত অংশে কোন বরাদ্ধ হয়নি এ বছর বর্ষার আগে কাজ না হওয়ার সম্ভাবনা বেশি।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন এই ব্যাপারে জেলা মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে অচিরেই জন দূর্ভোগ লাগব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন