সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের দাবীতে বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২৯ বছর ধরেই সিলেট কল্যাণ সংস্থা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনের পর অল্প কিছুদিনের জন্য ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়, এরপর যেই সেই। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আর কত দিন লাগবে? এসবের কি স্থায়ী সমাধান নেই? সিলেট মহানগরবাসী আর কতদিন এই ভোগান্তিতে থাকবে? ৪/৫ দিন লাগাতার অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ফুটপাত ও রাস্তা যেভাবে দখলমুক্ত হয়, তার কার্যকারিতা কয়েক মিনিটের মধ্যেই শেষ। তাহলে এই অভিযান পরিচালনার করার কারণ কি? আমরা নগরবাসী এই অভিযানকে নাটক ও আইওয়াশ মনেকরি। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোরভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কবে? বক্তারা আরো বলেন, ফুটপাত ও রাস্তায় কোনো প্রকার ব্যবসা চলতে পারে না। কোনো রাস্তায় গাড়ি পার্কিং করে অবৈধ স্ট্যান্ড করা যাবে না। খাবার হোটেল, হাসপাতাল, পাড়া-মহল্লা, মার্কেট, স্কুল, কলেজ সহ সিলেট মহানগরীর কোথাও ভ্রাম্যমান ব্যবসা ও অবৈধ স্ট্যান্ডবাজী চলবে না। বক্তারা আগামী ১ মাসের মধ্যে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচী পালন করার হুশিয়ারী প্রদান করেন।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। বিশেষ বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি মাওঃ আব্দুর রহীম, ওসমানীনগরের কৃতি সন্তান ক্বারী মোঃ ইছহাক আলী, জাতীয়তাবাদী গণদাবী পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, পংকজ মজুমদার, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলী হায়দার, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। ৩০ অবস্থান কর্মসূচীতে সজীব মিয়া, মোঃ আব্দুল লতিফ, হরিমোহন রায় সহ প্রায় শতাধিক সিলেটপ্রেমী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
