বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬-কে সামনে রেখে বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট মহানগরীর তালতলা পয়েন্টে যুব জমায়েত ও বিকাল ৪.৩০ ঘটিকায় তালতলা পয়েন্ট হতে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা এবং বিকাল ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার ২৯ বর্ষের ১ম কর্মীসভা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে শেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৪তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১ নভেম্বর রবিবার দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল ৮.০০ ঘটিকায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে যুব গণজমায়েত, সকাল ৯.৪৫ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান, বেলা ১০.১৫ ঘটিকায় রিকাবীবাজার পয়েন্ট হতে চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট মোড় ঘুরে জিন্দাবাজার হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত জাতীয় যুব দিবস ২০২৬ এর বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, বেলা ১১.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, দুপুর ১.১০ ঘটিকায় বিরতী, দুপুর ২.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার ২৯ বর্ষের ১ম কর্মীসভা উপলক্ষ্যে আলোচনা সভা এবং বিকাল ৩.০০ ঘটিকায় সাংগঠনিক কর্মতৎপরতায় অগ্রণী ভূমিকা রাখার জন্য সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ১ নভেম্বর রবিবার দিনব্যাপী কর্মসূচী সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, এম. এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে অনিল দাশ, ঋষিকেশ দাশ, সুবাব মিয়া, মোঃ শাহেদ মিয়া, আব্দুল হামিদ, অজিত বিশ্বাস, শ্রীকান্ত দাস, তাইজুল ইসলাম, মোবিনুর রহমান সোহাগ, আরিফুর রহমান মিসবাহ, আব্দুর রাহিম, জামান আহমেদ, দেবব্রত চৌধুরী, মলয় বিকাশ দাস, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, মোঃ আব্দুল লতিফ, গাজী আলমগীর হোসাইন, গাজী মুজাহিদ, ওয়াহিদুল ইসলাম তোরাণ, হরিমোহন রায়, মুহিবুর রহমান সোয়েব, ইব্রাহিম মিয়া, যাদব চন্দ্র তালুকদার ও শিশু প্রতিনিধি সুমাইয়া জান্নাত।
স্বাগত যুব শোভাযাত্রায় জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক যুব প্রতিনিধিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভা শেষে ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের জিম্মি করে মারধরের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটের দুই সাংবাদিকের উপর কতিপয় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উদ্যোগ গ্রহণ করা হয়।
