গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর ও জেলা দায়িত্বশীলদের মতবিনিময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা রশিদ মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি বি.কে.এম মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা এন.এ সিদ্দিক, জেলা সহ-সভাপতি মাওলানা ইকরামুল হক জুনাইদ, মহানগর সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিন হারুন, মাওলানা ফরিদ উদ্দিন, তানজিল হাসান সাঈদ, সোহাইল আহমদ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বি.কে.এম দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশের কর্মসূচীর অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিশাল নাগরিক সমাবেশ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মী ও সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলতে হবে।
