- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আলহাজ্ব মাওলানা এমরান আলম
১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে বি.কে.এম মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বি.কে.এম সিলেট মহানগরীর ৩৯নং ওয়ার্ডে টুকেরবাজার, পীরপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ মঙ্গলবার (০৫ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, বি.কে.এম দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশের কর্মসূচীর অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মী ও সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর সহ-সভাপতি কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, সহ-সভাপতি, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহিবুর রহমান, জেলা সহ-সভাপতি হাফিজ কাজী জুনায়েদ আহমদ, মহানগর সাাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তিবর্গ গণসংযোগে অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন