- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

এমপি কামরুল
১৭ বছর নৌকায় হিন্দু সম্প্রদায় ভোট দিলেও মন্দির, মসজিদ গির্জার কোনো উন্নয়ন হয়নি

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিগত দিনে সুবিধাবাদীরাই সুবিধা ভোগ করেছে, কারা আপনাদের ব্যবহার করেছে তা বুঝতে হবে। তিনি জানান, সবাই মনে করতো হিন্দু সম্প্রদায়ের লোকজন নৌকায় ভোট দেয়, কিন্তু এই বার তারা দেখিয়ে দিয়েছে তারা নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন। আগামূ তিন বছরের মধ্যে আমি প্রতিটি মন্দির মসজিদ গির্জায় উন্নয়নের জন্য চেষ্টা করবো এবং কেউই বলতে পারবেনা যে অনুদান বা সহযোগিতা পাননি। তিনি বলেন, বিগত ১৭ বছর নৌকায় হিন্দু সম্প্রদায় ভোট দিলেও মন্দির,ম সজিদ গ্রীর্জার কোনো উন্নয়ন হয়নি এটা আমার অনজারবেশন একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তারা ফেইসবুকে বিভ্রান্ত কর পোস্ট করবে, সেই গুজবে কান দেয়া যাবে না। যাচাই বাছাই করে পরে পদক্ষেপ নিতে হবে। যে অপরাধী তাকে শাস্তি ভোগ করতে হবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেয়া হবে কোনো ছাড় দেয়া হবে না সে যত বড় শক্তিশালী আর যত বড় নেতার সাথে চলুক না কেন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন  এমপি কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

এসময় এমপি কামরুজ্জামান কামরুল জানান,মন্দিরে কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করতে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান এবার বিগত দিনের চেয়ে বেশি উৎসব মুখর পরিবেশ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূগা পূজা অনুষ্ঠিত হবে। তাই পূজায় একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করবে তার জন্য ৪-৫ দিন প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতৃবৃন্দ কঠোর নজরদারি রাখবেন।

এমপি কামরুল আরও বলেন, মদ খেয়ে মন্দির এলাকায় ও মন্দির কেউই প্রবেশ করতে পারবে না। সবাই কে নিজ নিজ অবস্থা থেকে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের প্রতিহত করতে হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, ওসি তদন্ত সুশংকর পাল, উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, বিজিবি সহকারী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, ডাঃ নওশাদ আহমেদ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়াসহ উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ, উপজেলার প্রতিটি মন্দিরের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদকগন বক্তব্য রাখেন। পূর্জা উৎযাপন পরিষদ ও পূর্জা উৎযাপন ফন্টের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন