৫ আগষ্ট সরকার পদত্যাগের পর উত্তেজনা, জুড়ীতে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

২০২৪ সালের ৫ আগস্ট মাসে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর পুরো বাংলাদেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। জুড়ী উপজেলাও তার ব্যতিক্রম নয়। স্থানীয়ভাবে রাজনেতিক ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিক্রিয়ার কারণে একটি পরিবার নিরাপত্তাহীনতায় মধ্যে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

ভোক্তভোগী পরিবারের দাবী ওই ঘটনার পর তাদের উপর চাপ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা শুরু হয় একইদিনে তাদের বাড়িতে ইট, পাথর নিক্ষেপ করা হয়। পরিস্থিতির অবনতি দেখে তারা বাড়ি ছেড়ে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িকভাবে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। প্রথম দিকে তারা কুলাউড়া উপজেলার এক আত্বীয়ের বাসায় এক সপ্তাহ অবস্থান করেন। পরবর্তীতে স্থানীয় জামায়াত এবং এনসিপির নেতাকর্মীদের ক্রমাগত চাপ, অপহরণ, হত্যা ও হুমকির ভয়ে ১২ আগষ্ট ২০২৪ তারিখে নোয়াখালীতে চলে যান। সেখানে কিছুদিন আত্মগোপনে পরিস্থিতি পর্যবেক্ষন করেন এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে ভেবে ১৬ নভেম্বর ২০২৪ তারিখে নিজ বাড়িতে ফিরে আসেন। তবে বাড়িতে ফেরার পরও উত্তেজনা কমেনি বলে অভিযোগ রয়েছে। ২৪ নভেম্বর ২০২৪ তারিখে তাদের উপর আবারও হামলার ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় জামায়াত এবং এনসিপি কর্মীদের দ্বারা ঘটে বলে তারা জানিয়েছেন। এতে শেখ নাছরিন সুলতানা আহত হন।

ঘটনার বিষয় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা। ফলে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন কাটাচ্ছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন