- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে জকিগঞ্জ-সিলেট শেওলা সড়কের পীরনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে এএসআই রকিবুল ইসলাম ভূঞা ও এএসআই মো. এরশাদ মিয়াসহ পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. আব্দুল ওয়াহিদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত আব্দুল ওয়াহিদের বাড়ি উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে। তার পিতার নাম মো. আব্দুর রহিম ও মাতার নাম জিবুন নেছা। এ সময় তার কাছ থেকে ৫ হাজার (৫,০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা নং-০১ রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন