৯ কেজি গাঁজাসহ পিকআপ জ/ব্দ, আ/ট/ক ১

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট থানার এসআই মো. কামরুল হাসানের নেতৃত্বে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট-নতুনব্রীজ সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চুনারুঘাট থেকে নতুনব্রীজগামী একটি নীল রঙের ডিআই পিকআপ থামানোর সংকেত দেওয়া হলে চালক আল আমিন বক্স (৩৫)-এর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে নীল পলিথিন ও স্কচটেপে মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক আল আমিন বক্স বাহুবল উপজেলার তিতারকোনা এলাকার মৃত রহিম বক্সের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন