পবিত্র ঈদুল আজহায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নবাসীকে মোবারক আলী তালুকদারের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লম্বাবাঁক গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম করম আলী তালুকদারের সন্তান ও সমাজসেবক মোবারক আলী তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
তিনি উত্তর ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে।






