সুনামগঞ্জে আ.লীগের আমলে বিআইডব্লিউটিএর ৮টি ঘাট হয়েছে যা চাঁদাবাজির ঘাট বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, এই ঘাট গুলোর কোনো প্রয়োজন নাই। এই ট্যাক্স দেয়া টাকে আমি মনে করি অনিয়ম ও চাঁদাবাজি। এটি নতুন সৃষ্টি হয়েছে বিগত আ,লীগ সরকারের আমলে বলে গত ৭/৮ বছরের মধ্যে তৈরী করা হয়েছে।
তিনি সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিআইডব্লিউটিএর ঘাট অতিরিক্ত টোল আদায় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে তিনি কথা বলতে গিয়ে কথা গুলো বলেন।
তিনি জানান, বিআইডব্লিউটিএর বিগত বছর যে রেট ছিল ৩৪ টাকা ৬০ পয়সা তা দিয়েই আটকে তাকা নৌযান গুলো দিয়ে আগামী ১৫ দিন চলবে। এর পর নতুন সিদ্ধান্ত নেয়া হবে। আমি পারবো কি না যানি না তবে চেষ্টা করবো সবার দূর্ভোগ কমাতে কিছু করতে। যে জনগনের জন্য সরকার সকল পন্যে ট্যাক্স কমিয়ে দিয়েছে সেই জনগনের উপর ৩৪ টাকা ৫০ পয়সা বদলে চলতি বছরের ৭০ টাকা প্রতি টনে করা হয় তাহলে ব্যবসায়ীসহ জনগনের উপর চাপ পরবে,জুলুম হবে।
এমপি কামরুজ্জামান কামরুল বলেন, বিআইডব্লিউটিএর জেটি দিয়ে যেহেতু মালামাল উঠা নামা করতে হয় না, জেটির কোনো প্রয়োজনও নাই জনগনের দুর্ভোগ যে না হয় তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলবো যেন এই গুলো বাতিল করা হয়। তিনি আরও বলেন, এই ঘাটগুলো অপ্রয়োজনীয় এই গুলো বাতিল করার জন্য আমি প্রস্তাব করবো এবং দাবী জানোনো সরকারের কাছে। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের ত জবাবদিহি করতে হয় এই সব অনিময়ের কারনে। আমরা প্রতিনিয়ত জনগনের কাছে গেলেই এসব কথা শুনতে হয়।
