
বিগ ব্যাশ মাতিয়ে এবার আবারও পাকিস্তান সুপার লিগে ফিরছেন রিশাদ হোসেন। ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন তিনি।গেল বছরটা দারুণ কেটেছে রিশাদের। বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন, লাহোরের হয়ে পিএসএল জিতেছেন। এরপর বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন প্লে অফে।
এবার পিএসএলে তিনি খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে। তাকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে টেনেছে এই ফ্র্যাঞ্চাইজি।তাকে নিয়ে তার সাবেক দল লাহোর অবশ্য আগ্রহ দেখায়নি। করাচি কিংসের সঙ্গে লড়াইটা হয় নবাগত রাওয়ালপিন্ডির। শেষমেশ এই যুদ্ধে জেতে রাওয়ালপিন্ডিই।
এবারের পিএসএল নিলামে আছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তিনটি ক্যাটাগরিতে আছেন ক্রিকেটাররা। ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।
৬০ লাখ রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।