- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আবুয়া ও রক্তি নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবুয়া ও রক্তি নদী পথে টোল আদায়ে নির্ধারিত ২৫ পয়সার স্থলে ১.৫০ টাকা করে আদায় করায় এবং আদায়ের রশিদ প্রদান না করায় এক জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলায় ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ার চর এলাকায় আবুয়া ও রক্তি নদীর সংযোগস্থলে (BIWTA কর্তৃক ইজারাকৃত) টোল আদায়ে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন খান এই রায় দেন।

এ সময় তিনি টোল এর জায়গায় টোলের চার্টসহ উপজেলা নির্বাহী অফিসার ও ওসি, বিশ্বম্ভরপুর এর মোবাইল নম্বর দৃশ্যমান জায়গায় টানানোর জন্য নির্দেশ প্রদান করেন।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান জানান,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিয়ম মেনেই নদী পথে টোল আদায় করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন