- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ে ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের (১ম সংশোধন) আওতায় ছাতক উপজেলার কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার জাউয়াবাজার, দোলারবাজার, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের ১৫ জন করে মোট ৬০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইং,খামারবাড়ি ঢাকার পরিচালক মোহাম্মদ রওশন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন এবং ছাতক উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এছাড়া ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি প্রধান অতিথি ও অতিথিরা সকালে উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ধানখেতে ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে আমন ধানের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রশিক্ষণে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যান্ত্রিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন