আফজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আফজল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আফজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. শাকিল মুরাদ আফজল’র জন্ম বার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ডা. হাসান বসরী সজলের অর্থায়নে, ডা. তারেক ও ডা. রমা পালের সার্বিক সহযোগিতায় পশ্চিম পাগলা আজমানাবাদ (ইসলামপুর) গ্রামে অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাকিল মুরাদ আফজল’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শান্তিগঞ্জ সমাজল্যাণ সংস্থার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম, হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাঈদ।

আলোনা সভা ও দোয়া মাহফিল শেষে শীত বস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন