- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আলহাজ্ব মাওলানা এমরান আলম
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ সফল করে তুলুন

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদের ১১ অক্টোবর রবিবার রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বর্ধিত দায়িত্বশীল সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বি.কে.এম যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৩ আসনে রিক্সার প্রার্থী, বিশিষ্ট লইয়ার শেখ মাওলানা সালেহ আহমদ হামিদী, বি.কে.এম মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাওলানা ফয়জুন নুর, সহ-বায়তুল মাল সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল মালিক, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, মুহাম্মদ শাব্বির আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, মুফতি মোস্তফা হোসাইন, হাফিজ তারেক হাসান, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা বুকাইর আহমদ, হাফিজ মিনহাজুস সিরাজ, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা অলিউর রহমান, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শফিকুল আলম, মাওলানা এমাদ উদ্দিন রাজু, মাওলানা জাকারিয়া, মীর মুহাম্মদ রাহাত, জহিরুল ইসলাম চৌধুরী আলবাব, মাওলানা শাহিনুর পাশা মাহমুদী, মিজানর রহমান আলী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশের অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বি.কে.এম মহানগর শাখার উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মী ও সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন