- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আলহাজ্ব মাওলানা এমরান আলম
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ সফল করে তুলুন

১১ অক্টোবর রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি বি.কে.এম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর নেতা মাওলানা বুকাইর আহমদ, এমাদ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, প্রশিক্ষণ সম্পাদক মুকাব্বির হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক আগামী ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বি.কে.এম মহানগর শাখার উদ্যোগে বিশাল নাগরিক সমাবেশে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষাবীদ, রাজনীতিবীদ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস সহ দলীয় নেতাকর্মী এবং সিলেটবাসীর প্রতি আমিরে মজলিসের সমাবেশ সফল করে তুলার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন