আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ৪র্থ বার্ষিক মাহফিল উপলক্ষে মতবিনিময়

প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) কালিগঞ্জ বাজারের চৌধুরী প্লাজায় এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মাহফিলের প্রস্তুতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং মরহুম আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র, ইউকে প্রবাসী মাওলানা আবদুল আউয়াল হেলাল গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাহফিলকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মরিচা বাগানবাড়ি ও সিলেট হাউজ ইউকের স্বত্ত্বাধিকারী হাজী ইসমাঈল আলী, জকিগঞ্জ উপজেলার আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, লতিফিয়া ক্বারি সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার জুনেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সেলিম, সারওয়ার হোসেন রাজা, কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জুবায়ের আহমদ, কবি মাওলানা আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শাহীন আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাহবুব রহমান চৌধুরী, ইমরান হোসাইন,আব্দুল হামিদ, আরিফ আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী,শাহান আহমদ প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন