আমাকে নির্বাচিত করলে বিগত দিনের মত উন্নয়ন বঞ্চিত হতে হবে না বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের সেবক হয়ে আপনাদের জন্য উন্নয়নমূলক কাজ করতে চাই। যেন আপনাদের বিগত দিনগুলোর মত কষ্ট করতে না হয়। সম্ভবানাময় এই ইউনিয়নকে আর পিছনে ফেলে রাখতে পারবে না কেউ বলে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টায় ৪নং বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের নিজ বাড়িতে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।
এছাড়াও ন্যায় বিচার, মাদক নিমূল করে শিক্ষা যোগাযোগের পরিবর্তন করে আপনাদের হক আপনাদের কাছেই দিতে চাই যদি আপনারা আমাকে আজকে সমর্থন ও মতামত দেন তবেই আমি নির্বাচন করবো না হয় নির্বাচন থেকে ফিরে যাবো।
এসময় উপস্থিত এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ভোট দিবেন বিজয়ী করবেন বলে ঐক্যমত পোষণ করেন।
সভায় বিশিষ্ট ব্যক্তিত্ব জাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন, এই ইউনিয়নে একটি হাসপাতাল করবো ইনশাআল্লাহ। আমি এই ইউনিয়নের পর্যটন স্পষ্ট গুলোকে আরও আধুনিকায়ন করবো, কৃষকদের কষ্টে ফলানো ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য সড়ক যোগাযোগের উন্নয়ন সহ সকল কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আজিজুল ইসলাম, বজলুল রহমান মাস্টার, মাওলানা হারুনুর রশিদ, সজিম উদ্দিন আহমেদ, মাওলানা আমামিন, মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল বাঁতেন জামাল উদ্দিন শিকদার, দুলাল মিয়া, মিজানুর রহমান প্রমুখ।
