সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে কোনো বাঁধা নেই,আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা করে বিভক্তির রাজনীতি করবো না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক।
তিনি আরও বলেন,আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা করে বিভক্তির রাজনীতি করব না। সবাই মিলে আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার(২১ নভেম্বর) রাতে তাহিরপুর উপজেলার জামালগড় হরিণাম সংকীর্তন উৎসবে উপস্থিত ভক্তদের সাথে মতবিনিময় করে তিনি কথা গুলো বলেন।
আনিসুল হক আরও বলেন,আমরা যুগ যুগ ধরে এক সাথে আছি বসবাস করছি আজও পাশাপাশি বাড়িতে এক সাথে থাকছি বিপদে আপদে একে অপরের পাশে দাড়াই। এই সাম্প্রদায়িক সম্প্রীতি জন্মগত ভাবেই আমরা পেয়েছি তা রক্ষা করেই আগামী দিল গুলোতে চলবো। আমাদের এই সম্প্রীতি আরও শক্তিশালী করতে হবে এবং সমস্ত হাওরাঞ্চলে সবার মাঝে তা ছড়িয়ে দিতে হবে। কোনো বৈষম্য করবো না।
এসময় উপজেলার জামালগড় হরিণাম সংকীর্তন উৎসবে উপস্থিত ভক্তগন, গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিগন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।
এর পূর্ব সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর বাজার,বাদাঘাট বাজার,জামালগঞ্জ, ধর্মপাশা,মধ্যনগর উপজেলা বিভিন্ন বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক এর সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।