আনন্দঘন পরিবেশে চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক বনভোজন 

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও কর্মচাঞ্চল্য বৃদ্ধির লক্ষ্যে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় চুনারুঘাট থেকে প্রেসক্লাবের সদস্যদের বহর শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করে। সকাল ১১টায় দলটি শ্রীমঙ্গলের মনোরম লেমন গার্ডেনে পৌঁছে সকালের নাস্তা সম্পন্ন করে। নাস্তা শেষে অংশগ্রহণকারীরা গার্ডেনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এরপর শুরু হয় বনভোজনের অন্যতম আকর্ষণ-বিভিন্ন খেলাধুলা ও লটারী আয়োজন। খেলাধুলা ও লটারীতে প্রেসক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত সবাই আনন্দে মেতে ওঠেন।
এছাড়াও অংশগ্রহণকারীরা সুইমিং পুলে গোসলসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পানসিতে প্রবাসী শিবলি ভূঁইয়ার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সুস্বাদু খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হলে সবাই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজন শেষে বিকেল ৫টার দিকে বনভোজনের বহর নিজ নিজ গন্তব্যে ফেরে। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, সুন্দর ও প্রাণবন্ত।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী বলেন, ব্যস্ত সাংবাদিক জীবনে এমন মিলনমেলা আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং কাজের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তিনি সফলভাবে বনভোজন আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন