
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন আঙ্গিনায় ‘জুলাই চত্বরে’ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অধ্যক্ষ (অব:) সৈয়দ মুহিবুল ইসলাম ও সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সহকারি পরিচালক দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ের মোঃ আশরাফ উদ্দিন জেলা দুর্নীনি প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা নুরুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা প্রমুখ।
এছাড়াও ব্যানার সহকারে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আঞ্চলিক পাসপোট অফিস, জেলা তথ্য অফিস, জেলা পরিকল্পনা বিভাগ, সড়ক বিভাগ , সিভিল সার্জন কার্যালয়, বন বিভাগ ,পরিবেশ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা সমবায় কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি বিপনন কার্যালয়, অধিকার, পিটিআই, বিদ্যুৎ বিপনন ও বিতরণ অফিস, হাওর ও নদী রক্ষা আন্দোলন, বিআরটি অফিস।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায়। তার জন্য নিজ নিজ অবস্থা থেকে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি বিরোধী আন্দোলন আরো বেগবান করতে হবে। শুধু একদিন আমরা বললে ও কাজ করলে হবে না। সবাই চাইলে ঐক্য বদ্ধ হলে সকল অনিয়ম দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।