বাগবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান প্রধানের ইন্তেকাল

ছাতক পৌরসভার বাগবাড়ী মহল্লা নিবাসী, প্রবীণ আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান প্রধানের ইন্তেকাল। সোমবার (৬ জুলাই) সকাল ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

লুৎফুর রহমান প্রধান দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি বাগবাড়ি গ্রামের সোলেমান আহমেদ, সুলতান আহমেদ, রেদওয়ান আহমেদ ও ফুরকান আহমদ এর পিতা।

সোমবার বাদ আসর বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে লুৎফুর রহমান প্রধানের জানাজা শেষে তাকে পঞ্চায়েতী কবরস্হানে দাফন করা হয়। মরহুমের জানাজায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন