বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য মো. শাহজাহানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে অভিভাবক সদস্য মো. সুমন মিয়াকে সহ-সভাপতি ও সদস্য হিসেবে অভিভাবক সদস্য মোহাম্মদ আমির আলী, ইউপি সদস্য মো. আনোয়ার আলী, বিদ্যোৎসাহী সদস্য ফাইজা আক্তার, মাধ্যমিক স্কুল প্রতিনিধি গোবিন্দ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক সবিতা রাণী দে, সংশ্লিষ্ট বিদ্যালয় প্রতিনিধি সঞ্জয় কুমার দাস, অভিভাবক সদস্য (মহিলা) কেলী রানী দাস, প্রনতী রানী নাথকে মনোনীত করা হয়েছে। এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু।
