বালাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি পবিত্র, সম্পাদক শান্তিব্রত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেটের বালাগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র রঞ্জন বনিক সভাপতি ও শান্তব্রত চৌধুরী পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার (১৫ মে) শ্রী শ্রী গোপীনাথ জিউ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে সাধারন সম্পাদক শ্রী কৃপােশ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন পাল,যুগ্ম সাধারণ সম্পাদক বিজন ধর, সহ অর্থ সম্পাদক হারাধন দাস প্রভাস,জেলা শাখার সদস্য প্রদীপ দেব,যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ও পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী,পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সদস্য রঙ্গেশ দাস, সদস্য, পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ শাখার আহবায়ক লালমোহন দাস নান্টু,সদস্য সচিব অমল দাস আপন, উপজেলা ঐক্য পরিষদের প্রতাপ চক্রবর্তী, বীরেন্দ্র বৈদ্য, পূজা উদযাপন পরিষদ সদস্য রিপন কান্তি দাস,সুভাষ পাল, তাপস নাথ, অর্জুন নাথ, শিক্ষক নেতা অনন্ত দাস, শিক্ষক নেতা সঞ্জয় দাস, অসীম বৈদ্য, অরিন্দম বিশ্বাস, ভূপতি চক্রবর্তী জনি, সৌরভ পাল, অঞ্জন দাস আবির, পার্থ পাল সহ উপজেলার ৬ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলদের উপস্থিতিতে পবিত্র রঞ্জন বনিক ও শান্তিব্রত চৌধুরীকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে সুভাষ ধর ও যুগ্ম সম্পাদক হিসাবে ঝলক দাসকে ঘোষণা করে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তি ব্রত চৌধুরী ও সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সাবেক প্রচার সম্পাদক বিভাস চক্রবর্তী রনি’র যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি পবিত্র রঞ্জন বনিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন