বালাগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেরিনা দেবনাথের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বালাগঞ্জ উপজেলা’র প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনও’র সাথে দেখা করে শিক্ষক নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি বিপ্লব দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ ও উজ্জ্বল কুমার দাস, অর্থ সম্পাদক আতিকুর রহমান গোলাপ, সহ-সাংগঠনিক সম্পাদক মায়া রানী বিশ্বাস, সহ-ক্রীড়া সম্পাদক আহমদ আলী, আইন বিষয়ক সম্পাদক বিবেকানন্দ আচার্য্য, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকেশ সূত্রধর এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন কমিটির সভাপতি প্রদ্যুন্ন দাস প্রমুখ।
সাক্ষাৎকালে শিক্ষক নেতারা নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে ইউএনও মেরিনা দেবনাথ ও শিক্ষক নেতাদের মধ্যে উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
