সুনামগঞ্জের তাহিরপুরে বাল্কহেডের ধাক্কায় বৌলাই নদীর সেতুর পিলার ক্ষতি গ্রস্ত হওয়ায় চলাচলকারী নৌযান গুলোকে সর্তকতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন এলজিইডি।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় এই নির্দেশনা দিয়েছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিস।
জানা গেছে,উপজেলার থানা সংলগ্ন বৌলাই নদীর উপর অবস্থিত ব্রীজের ৩ নম্বর স্প্যানের ১টি পায়ার দুপুরে একটি বাল্কহেডের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ার বেশ কিছু অংশ ভেঙে গেছে। আবারও ভেঙে গেলে সেতুটি ঝুঁকির মুখে পড়বে। সে কারনে আগামী দিন গুলোতে বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এই নদীপথে চলাচলকারী সকল বাল্কহেড, হাউজবোটসহ অন্যান্য নৌকাকে সাবধানে সেতুর নিচ দিয়ে চলাচল করার জন্য বলা হলো।
প্রতক্ষদর্শীগন জানায়,সেতুটির নিচ দিয়ে ভাল্কহেড মালবোঝাই করে যাওয়ার সময় পিলারে আঘাত। এসময় সেতুটি কেঁপে ওঠে ও বিকট শব্দ হয়। এভাবে প্রায় সময়ই সেতুটিতে আগাত লাগে।
উপজেলা এলজিইডি প্রকৌশল জাহিদুল ইসলাম জানিয়েছেন,বৌলাই নদী দিয়ে বড় বড় ভাল্কহেড নৌকা বিভিন্ন মালামাল ও হাউজবোড পর্যটক নিয়ে পরিবহন কারী সকল নৌযানকে সেতুটির নিরাপত্তার স্বার্থে সর্তকতা অবলম্বন করে চলার জন্য আহবান জানানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান,এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সর্তকতার সাথে চলাচল করতে হবে নৌযান গুলোকে।
