- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বালু মহাল নিয়ে অনিয়ম কঠোরভাবে দমন করব: ইউএনও রিপামনি


কোনো অনিয়ম কাউকে করতে দিবো না, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ করে তাহিরপুর উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলে বাংলাদেশের মধ্যেই নয় সারা বিশ্বের কাছে তুলতে চান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। তিনি বলেন, বালু মহাল নিয়ে যে অনিয়ম তা কঠোরভাবে দমন করবো। যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে। এই উপজেলার উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিবেন বলে আশ্বস্ত করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা কথাগুলো বলেন।

ইউএনও রিপামনি দেবী বলেন, আমি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে পর্যটন সমৃদ্ধ, ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত এ উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন। যেকোনো প্রয়োজনে আইনসঙ্গত উপায়ে তার দরজা সবার জন্য খোলা থাকবে বলেও জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, যুবদল আহবায়ক এনামুল হক এনামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন