লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মোঃ মাসুম রানা স্থানীয় ভোটারদের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মোঃ মাসুম রানা নোয়াগাঁও গ্রামের মৃত আঃ আহাদের ছেলে। তিনি ৪নং বামৈ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, প্রজন্মের প্রতিধ্বনি বামৈ ইউনিয়নের সহ-সভাপতি, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং নোয়াগাঁও পূর্ব হাটি বড় মসজিদের সেক্রেটারির দায়িত্ব স্বনামের সাথে পালন করছেন। তিনি সাবেক মেম্বার তোফাজ্জল হোসেনের চাচাতো ভাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি নোয়াগাঁও গ্রামের সম্মানিত ভোটারদের নিকট তাদের মহামূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
মোঃ মাসুম রানা বলেন,নোয়াগাঁও গ্রামের সম্মানিত ভোটাররা যদি আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সাধারণ মানুষের পাশে থেকে ওয়ার্ডবাসীর খাদেম হয়ে কাজ করতে চান। বিশেষ করে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি ১নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন।
